সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা আদিতমারীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ বিএসএফের পুশইনের অভিযোগ, কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় আটকা শিশুসহ ৯ জন নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন জাকসু জিএস; সময় চাইলেন ভিপি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলে প্রস্তুত ইউরোপের চার দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য বিশ্বকাপে কেন এত গোলাপি বুট? প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, এক ধর্মগুরুর বিস্ফোরক দাবি

ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

  • সবশেষ আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৫ জন সংবাদটি দেখেছেন

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান-কে মারধর করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগের ঘটনায় চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান-কে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (১৩ জুন) রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, খুলশী থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে মোহাম্মদ সোলাইমান-কে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বাকলিয়া থানার দায়িত্ব পেয়েছেন জাহিদুল কবির।

জানা গেছে, গত শুক্রবার রাতে বাসায় ফেরার পথে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় নাঈম হাসানকে ডিবি পুলিশ পরিচয়ে খুলশী থানা-পুলিশের একটি দল অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর খুলশী থানার এসআই শফিকুল ইসলাম এবং কনস্টেবল মো. রাসেল চৌধুরী-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের আগেই খুলশী থানা থেকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এদিকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের সোর্স সোহেলকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com