সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রীর ক্ষোভ

  • সবশেষ আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫২ জন সংবাদটি দেখেছেন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি, হাসপাতালের মূল ফটক তালাবদ্ধ থাকা এবং হাজিরা খাতায় বিভিন্ন অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শনিবার (১৩ জুন) নিজ নির্বাচনি এলাকা বরিশাল-৪ আসনের এ হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী হাসপাতালের প্রধান ফটক বন্ধ অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দায়িত্বরত চিকিৎসকদের একটি বড় অংশকে কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। এ সময় তিনি হাজিরা রেজিস্টার পর্যালোচনা করলে উপস্থিতি ও স্বাক্ষর সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে বলে জানা যায়।

একপর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। ফোনে তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, গত তিন মাসে একাধিকবার হাসপাতালে এলেও তাকে দায়িত্বস্থলে পাওয়া যায়নি। দায়িত্ব পালনে অনীহা থাকলে পদ ছেড়ে দেওয়ারও পরামর্শ দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতালের প্রশাসনিক ও সেবাগত সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য আগামী মঙ্গলবার সকালে একটি জরুরি পর্যালোচনা সভা আয়োজনের নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে রাজীব আহসান বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলা ও অনিয়মে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com