বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো আর এস ফাহিমকে

  • সবশেষ আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১২৬ জন সংবাদটি দেখেছেন
এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আর এস ফাহিম

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী-কে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা-র আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপপরিদর্শক আমির হামজা গত ৯ জুন আর এস ফাহিমকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তবে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আদালত রোববার দিন ধার্য করেছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, তদন্ত চলাকালে মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের সঙ্গে আর এস ফাহিম চৌধুরীর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলাটি আলোচিত ও স্পর্শকাতর হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগ অনুযায়ী, রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বাধা দেওয়ার উদ্দেশ্যে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-সংলগ্ন এলাকায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, তদন্তে আর এস ফাহিমকে একজন সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও অর্থ জোগানদাতা হিসেবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে বিচারাধীন এবং প্রমাণিত হয়নি।

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকা থেকে আর এস ফাহিমকে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা যায়। পরবর্তীতে তাকে গুলশান থানায় নেওয়া হয় এবং বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com