শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

‘সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে’

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২১ জন সংবাদটি দেখেছেন

দুর্নীতির মতো ধর্ষণের ক্ষেত্রেও ছোট বা বড় কোনো আইনি সংজ্ঞা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনের দৃষ্টিতে সব ধর্ষণই সমান অপরাধ এবং প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ধর্ষণ ছোটও নয়, বড়ও নয়। অপরাধ হিসেবে সবই সমান। একজন ব্যক্তি যেই হোক না কেন, ধর্ষণের ঘটনায় সবাই সমান অপরাধী। একটি ঘটনার বিচার চাইব, আর অন্য ঘটনার বিচার চাইব না—এ ধরনের দ্বিমুখী অবস্থান গ্রহণ করা যায় না।”

তিনি আরও বলেন, সম্প্রতি একটি ধর্ষণের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছে। তবে সরকার ভুক্তভোগীকে উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “কেউ সত্যিকার অর্থে অপরাধের বিরুদ্ধে কথা বলছেন, নাকি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, সেটি জনগণই মূল্যায়ন করবে।”

বক্তব্যের একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে মূল আলোচ্য বিষয়ে থাকার আহ্বান জানান। তখন স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন, আইনে উচ্চ বা নিম্ন দুর্নীতির কোনো পৃথক সংজ্ঞা নেই। দুর্নীতি যেমন দুর্নীতিই, তেমনি ধর্ষণও ধর্ষণ—এখানে ছোট-বড় বলে কিছু নেই।

তিনি বলেন, “যে কোনো অপরাধই সমান গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে অপরাধ দমন এবং বিচার প্রক্রিয়া শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের অবস্থানও পুনর্ব্যক্ত করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com