শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৭ জন সংবাদটি দেখেছেন

যশোরের কেশবপুরে এক আর্জেন্টিনা সমর্থকের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ব্যক্তি।

মঙ্গলবার (১৬ জুন) কেশবপুর থানায় অভিযোগ করেন উপজেলার নতুন মূলগ্রামের বাসিন্দা অহিদুর রহমান অন্তু।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। কিন্তু একজন ব্যক্তি তাকে ব্রাজিলের সমর্থক হিসেবে উপস্থাপন করার উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে তার বিভিন্ন ছবি সম্পাদনা করে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন।

অহিদুর রহমান অন্তু দাবি করেন, এসব ছবি তার সম্মতি ছাড়া তৈরি ও প্রচার করা হয়েছে, যা তাকে সামাজিকভাবে বিব্রত করেছে এবং ব্যক্তিগত সুনামের ক্ষতি করেছে।

তিনি অভিযোগে বিষয়টিকে মানহানিকর উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রোকসানা খাতুন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com