শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

গাইবান্ধায় দিঘিতে গোসলের সময় কিশোরের মৃত্যু

  • সবশেষ আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৮ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধা সদর উপজেলার একটি দিঘিতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার তাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহাত (১৫) স্থানীয়ভাবে ‘গাটু’ নামে পরিচিত ছিলেন। তিনি ওই গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাহাত তার দুই বন্ধু সাকিব ও রিফাতের সঙ্গে দিঘিতে গোসল করতে যায়। গোসলের সময় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরে রাহাত পানিতে ডুবে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, তর্কের একপর্যায়ে অন্য দুই কিশোর মিলে রাহাতকে পানিতে চুবিয়ে হত্যা করেছে। ঘটনার পর অভিযুক্ত দুই কিশোর এলাকা ছেড়ে চলে গেছে বলেও দাবি করেছেন তারা।

স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, দিঘিতে একটি মরদেহ ভাসতে দেখে লোকজনকে ডাকা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে জানা যায়, কিশোরটি আগেই মারা গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com