বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান যাত্রীদের সঙ্গে তুমুল ঝগড়া, চাকরি হারালেন স্পাইসজেটের বিমানবালা বিশ্বে মাছ উৎপাদনে নতুন রেকর্ড, মানুষের খাদ্যের প্রধান উৎস এখন চাষের মাছ পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জেবা আমিন খান জুনে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার, গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখার উদ্যোগ ব্রাজিল সমর্থক বুবলীর মুখেও মেসি বন্দনা, বললেন ‘মেসি সবার’ যারা নিজেদের স্বার্থে কথা বলে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা, জানালেন রেলমন্ত্রী হানিমুনের রোমান্টিকশ করলেন নীলাঞ্জনা নীলা, মুগ্ধ ভক্তরা ছবি প্রকা কেপ ভার্দের সেই গোলরক্ষকের মায়ের পাশে মার্কিন প্রশাসন

হানিমুনের রোমান্টিকশ করলেন নীলাঞ্জনা নীলা, মুগ্ধ ভক্তরা ছবি প্রকা

  • সবশেষ আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮ জন সংবাদটি দেখেছেন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা বিয়ের পর স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের কিছু মধুর মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হানিমুনের ছবিগুলোতে ভালোবাসা, আনন্দ ও রোমান্টিক আবহ ধরা পড়েছে। মুহূর্তেই ছবিগুলো নেটিজেনদের নজর কাড়ে এবং প্রশংসায় ভাসেন এই অভিনেত্রী।

গত ফেব্রুয়ারিতে দীর্ঘ সাত বছরের বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন নীলা। বিয়ের পর কাজের ব্যস্ততায় নতুন জীবনের আনন্দ পুরোপুরি উপভোগ করার সুযোগ না পেলেও সম্প্রতি স্বামী কাউসার মাহমুদ সায়ান-কে নিয়ে ঘুরে এসেছেন শ্রীলঙ্কা।

হানিমুনের সময় ধারণ করা ছবিগুলোতে দেখা যায়, সবুজ পাহাড়, সমুদ্র, বৃষ্টি ও কুয়াশায় ঘেরা মনোমুগ্ধকর পরিবেশে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন নীলা। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে নীলা বলেন, সমুদ্র, পাহাড়, বৃষ্টি, কুয়াশা এবং দীর্ঘ পথযাত্রার প্রতিটি মুহূর্ত তাদের জন্য বিশেষ হয়ে উঠেছে। প্রকৃতির বৈচিত্র্যময় সৌন্দর্য তাদের এই সফরকে আরও স্মরণীয় করে তুলেছে।

তিনি আরও জানান, ছুটি শেষ করে কাজে ফিরলেও শ্রীলঙ্কা সফরের স্মৃতি এখনো তাকে আবেগাপ্লুত করে রাখে।

উল্লেখ্য, একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় নীলা ও সায়ানের পরিচয় হয়। সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয় এবং শেষ পর্যন্ত পরিণতি পায় বিয়েতে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com