শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩ জন সংবাদটি দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে শহরের পুরাতন বাজার ধানহাটি এলাকায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আইনবিষয়ক উপদেষ্টা একেএম কামরুজ্জামান বলেন, “আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে দল তাদের স্বাগত জানায়। আজ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল হক মঞ্জু দুই শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।”

সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।

এ সময় বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাদো, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বিএনপিতে যোগদানকারী পার্বতীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল হক মঞ্জু বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমি নির্যাতন ও হয়রানির শিকার হয়েছিলাম। কারাগারেও ছিলাম। তখন দলের কোনো নেতা আমার কিংবা পরিবারের খোঁজ নেয়নি। তাই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি।”

পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন।”

অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com