শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাইকিং করেও মেলেনি সন্ধান, বাড়ির অদূরে পাটখেতে মিলল শিশুর মরদেহ অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ একদিনে বিদায় দুই দলের, ব্রাজিলের জয়ে ছিটকে গেল হাইতি ভারি বৃষ্টিতে ৪ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, সতর্কবার্তা পানি উন্নয়ন বোর্ডের ‘আমার বাসা থেকে বাশার মামুন গ্রেফতার হয়নি’, দাবি চিত্রনায়িকা ববির ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঝিনাইদহে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৬ হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ১১০৯ বাংলাদেশি এআই যুগে সেলিব্রিটিদের ব্যক্তিত্ব সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ম্যাচের পরিসংখ্যানই এখন নতুন করে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে সেলেসাও সমর্থকদের

৩ বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম, আসছে ‘লাইফলাইন’

  • সবশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ জন সংবাদটি দেখেছেন

প্রায় তিন বছরের বিরতি শেষে আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আগামী ২১ জুন চরকি-তে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ওয়েব ফিল্ম লাইফলাইন।

নতুন এই ওয়েব ফিল্মে ‘অনন্যা’ চরিত্রে অভিনয় করেছেন মিম। চরিত্রটি সময়, সংগ্রাম এবং আত্মঅনুসন্ধানের এক ভিন্ন যাত্রার গল্প তুলে ধরবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিম বলেন, দীর্ঘদিন ওটিটি থেকে দূরে থাকার পেছনে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। তিনি ভালো গল্প এবং শক্তিশালী চরিত্রের অপেক্ষায় ছিলেন। যখন গল্প ও চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন, তখনই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছেন।

মিম জানান, এর মধ্যে তার অভিনীত দিগন্তে ফুলের আগুন-এর কাজও সম্পন্ন হয়েছিল। ছবিটি সময়মতো মুক্তি পেলে ওটিটি থেকে তার বিরতি নিয়ে এত আলোচনা হতো না বলেও মন্তব্য করেন তিনি।

‘লাইফলাইন’ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “নাম থেকেই বোঝা যায় এটি জীবনের এক যাত্রার গল্প। পোস্টারে বালুঘড়ির ভেতরে অনন্যা চরিত্রটিকে দেখা যায়। অর্থাৎ সে এমন এক সময়ের মুখোমুখি, যা তাকে অতিক্রম করতে হবে। সে পারবে কি না, সেটাই গল্পের মূল প্রশ্ন।”

ট্রেলারে তাকে কাউকে খুঁজতে দেখা গেলেও সেই রহস্য এখনই প্রকাশ করতে চান না মিম। দর্শকদের জন্য সেটিই বড় চমক হিসেবে রাখতে চান তিনি।

এর আগে ওয়েব সিরিজ মিশন হান্টডাউন-এ ‘নীরা’ চরিত্রে অভিনয় করেছিলেন মিম। তবে নতুন ওয়েব ফিল্মের গল্পের সঙ্গে আগের কাজের কোনো মিল নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মিম বলেন, কুয়াকাটার একটি দুর্গম চর এলাকায় কাজের বেশিরভাগ অংশ ধারণ করা হয়েছে। সেখানে পৌঁছাতে মোটরসাইকেলই ছিল প্রধান ভরসা। দুর্গম পথ, প্রচণ্ড গরম এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও পুরো টিম কাজ করেছে।

তিনি জানান, ‘লাইফলাইন’-এর ট্রেলার ও গান প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। অনেকেই এটিকে পরাণ-এর পর তার আরেকটি ব্যতিক্রমী কাজ হিসেবে দেখছেন।

এদিকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মালিক সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে মিম বলেন, একটি সিনেমা নিয়ে সমালোচনা থাকতেই পারে। তিনি গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে দেখেন এবং দর্শকদের মতামতকে গুরুত্ব দেন।

অভিনেত্রী জানান, ইতোমধ্যে তিনি আরও দুটি কাজ শেষ করেছেন। পাশাপাশি নতুন কয়েকটি প্রকল্প নিয়েও আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই নিয়মিতভাবে নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com