বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

  • সবশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১৩ জন সংবাদটি দেখেছেন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়ার পর আরও একটি বড় ধাক্কা পেল বাংলাদেশ দল। নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বাঁ পায়ের মাংসপেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি লিটন। ফলে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও মাঠে নামতে পারবেন না তিনি।

গত ১৪ জুন মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাঁ পায়ের মাংসপেশিতে গ্রেড-১ ইনজুরিতে আক্রান্ত হন লিটন। ওই চোটের কারণেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশের এই ওপেনার।

লিটনের অনুপস্থিতিতে প্রথম দুই টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তাওহীদ হৃদয়। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া হৃদয়ই শেষ ম্যাচেও দলকে নেতৃত্ব দেবেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে হেরে আগেভাগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এখন শেষ ম্যাচে জয়ের মাধ্যমে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা।

উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজে লিটন তিন ম্যাচে ৮৬ রান করেছিলেন। শেষ ওয়ানডেতে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেললেও ম্যাচ চলাকালীন চোটে পড়েন তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com