বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১০৯ জন সংবাদটি দেখেছেন

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে বিশ্বকাপের এক আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক ম্যাচ জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের।

সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ৮ উইকেটে ১০০ রানেই থেমে যায়।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। ৭.৩ ওভারে এক উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৪৯ রান। তবে এরপরই বাংলাদেশের বোলারদের চাপে ব্যাটিং ধসে পড়ে পাকিস্তান। মাত্র ৩৯ রানের মধ্যে হারায় ৭ উইকেট।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন মুনিবা আলী। এছাড়া গুল ফিরোজা করেন ২৩ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন সানজিদা আক্তার মেঘলা। তিনি ২১ রানে ৩ উইকেট শিকার করেন। সমান তিনটি উইকেট নেন নাহিদা আক্তার, খরচ করেন মাত্র ১৮ রান। এছাড়া একটি করে উইকেট নেন রাবেয়া খান ও রিতু মনি।

এর আগে ব্যাট হাতে দলের জয়ের ভিত গড়ে দেন স্বর্ণা আক্তার। মাত্র ২২ বলে অপরাজিত ৩৯ রান করে ম্যাচসেরা হন তিনি। অধিনায়ক Nigar Sultana ৩৮ বলে ৩৬ রান করেন। এছাড়া সোবহানা মোস্তারি ১৯ বলে ২২ রানের কার্যকর ইনিংস খেলেন।

ব্যাটিং ও বোলিংয়ে দলীয় নৈপুণ্যে ভর করে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে স্মরণীয় এক জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com