মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না : নেতানিয়াহু

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ জন সংবাদটি দেখেছেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে না এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যেকোনও উদ্যোগ বলপ্রয়োগ করে হলেও ঠেকানো হবে বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি এই প্রধানমন্ত্রী গাজা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যদের প্রত্যাহারের জন্য চাপের মুখোমুখি হয়েছেন বলে সমালোচকদের মন্তব্যের জবাবে বলেছেন, ‌‌‘‘এটা ঘটছে না।’’

তিনি বলেছেন, ‘‘তারা বলছেন, আপনাকে হামাসের শর্ত মেনে নিতে হবে। সব সেনা সরিয়ে নিতে হবে। গাজা থেকে আইডিএফ বেরিয়ে গেলে হামাস আবারও ঘুরে দাঁড়াতে পারবে, এমনকি উপত্যকাকে পুনর্গঠনও করতে পারবে।’’

বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘‘এটা ঘটছে না।’’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, হামাস যদি গাজা সংক্রান্ত তার ২০ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তাহলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘‘হামাস ধ্বংসের জন্য সামরিক অভিযান সম্পন্ন করা হবে। আমার মনে হয়, সবদিক থেকেই যুক্তরাষ্ট্রে আমার এই সফর সফল হয়েছে।’’

মঙ্গলবার সকালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহু হোয়াইট হাউসের প্রকাশিত একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে দেখা যায়।

ভিডিওর শুরুতে দেখা যায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী একটি বইয়ে লিখছেন, ‘‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, (নিঃসন্দেহে) হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এবং অনেক দিক থেকে তিনি সেরা!’’

এদিকে, টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে নেতানিয়াহু বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনও চুক্তি হয়নি।  ভিডিওতে তার কাছে জানতে চাওয়া হয়, তিনি কি ‘‘ফিলিস্তিনি রাষ্ট্রে সম্মতি দিয়েছেন?’’ জবাবে নেতানিয়াহু বলেন, ‘‘না, একেবারেই না।’’

তিনি বলেন, ট্রাম্পের উপস্থাপিত ২০ দফা পরিকল্পনায় এ ধরনের কোনও ধারা নেই এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা ‘‘‌‌বলপ্রয়োগ করে হলেও প্রতিরোধ করবে’’ ইসরায়েল।

সূত্র: বিবিসি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com