সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেপ্তার ব্যক্তি আলিম উদ্দিন (২৬)। তিনি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকার বাসিন্দা এবং নামুড়ি চন্দ্রপুর সালমান ফারসি নূরানী মাদ্রাসার শিক্ষক।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকায় ভুক্তভোগীর বাড়িতে যান অভিযুক্ত শিক্ষক। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে গৃহবধূকে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণ করেন।

পরবর্তীতে বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘিরে ফেলেন এবং অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

আসাদুজ্জামান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com