সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী, অভিযোগ

  • সবশেষ আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪৫ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।

অভিযোগকারী চীনা নাগরিকের নাম আন হংওয়েই। তার দাবি, স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।

সোমবার (২২ জুন) রাতে তিনি ফুলবাড়ী থানা-য় অভিযোগ জানাতে গেলে পুলিশ বিষয়টি ঢাকার সাভার এলাকায় ঘটেছে উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর চীনা স্বামীকে নিয়ে নিজ গ্রামের বাড়িতে আসেন মোর্শেদা। সে সময় বিদেশি জামাতাকে দেখতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, অভিযোগের ঘটনাস্থল সাভার এলাকায় হওয়ায় ভুক্তভোগীকে সেখানে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভাষাগত জটিলতার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা সম্ভব না হলেও ইশারার মাধ্যমে অভিযোগের বিষয়টি জানিয়েছেন।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, সংশ্লিষ্ট এলাকায় অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com