সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মা হওয়ার খবর নিশ্চিত করলেন সমান্থা, নিচ্ছেন মাতৃত্বকালীন বিরতি

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৫ জন সংবাদটি দেখেছেন
ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা সামান্তা-ফাইল ছবি
ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা সামান্তা-ফাইল ছবি

বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় গণমাধ্যমে চলা জল্পনার অবসান ঘটিয়ে মা হওয়ার খবর নিশ্চিত করেছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সমান্থা রুথ প্রভু।

সম্প্রতি ‘মা ইনতি বঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। একই সঙ্গে মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার পরিকল্পনার কথাও জানান অভিনেত্রী।

সমান্থা বলেন, “বর্তমানে হাতে থাকা কাজগুলো শেষ করার পর আমাকে কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মাতৃত্বকালীন ছুটি নেব। এরপর আবার নতুন কাজ নিয়ে দর্শক-ভক্তদের সামনে ফিরব।”

কয়েক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সমান্থার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার পরনে ছিল আসমানি রঙের টি-শার্ট ও জিন্স। ওই ছবি ও ভিডিও দেখে অনেকেই ধারণা করেন, তিনি সন্তানসম্ভবা। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা।

পরবর্তীতে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানায়, সমান্থা গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে রয়েছেন এবং এ খবর নিয়ে তিনি ও তার স্বামী দুজনই বেশ আনন্দিত।

সূত্রটির দাবি, দীর্ঘদিন ধরেই মা হওয়ার ইচ্ছা ছিল সমান্থার। তাই বিষয়টি নিয়ে তিনি সচেতনভাবেই সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যক্তিগত জীবনে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কিছু সময় মানসিক ও শারীরিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে সমান্থাকে। পরবর্তীতে ২০২৫ সালের ১ ডিসেম্বর চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে কোয়েম্বাটুরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তিনি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে সমান্থা ও রাজের প্রথম সন্তানের জন্ম হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর সমান্থার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com