সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৪ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তসলিমা আক্তার মিম (৯) ও রবিউল ইসলাম রফি (৯) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তসলিমা আক্তার মিম পশ্চিম ছাপড়হাটী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রবিউল ইসলাম রফি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে শিশুদুটি। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পুকুরের পানি থেকে দুই শিশুকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশু একসঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একসঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পশ্চিম ছাপড়হাটী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। যে পুকুরে খেলতে খেলতে নেমেছিল দুই শিশু, সেই পুকুরই কেড়ে নিল তাদের দুটি তাজা প্রাণ।

স্থানীয়রা জানান, শিশুদের নিরাপত্তায় পরিবারের পাশাপাশি সবার আরও সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে বর্ষা মৌসুমে পুকুর, খাল ও জলাশয়ের আশপাশে শিশুদের প্রতি বাড়তি নজরদারি জরুরি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com