রংপুরের পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২
সবশেষ আপডেট :
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
৫১
জন সংবাদটি দেখেছেন
রংপুরের পীরগঞ্জে মুরগিবাহী একটি পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সিলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিঠাপুকুর উপজেলার ধলার বাজার এলাকার শিলাশ কুজুরের ছেলে নেপেন কুজুর (৫০) এবং পীরগঞ্জ উপজেলার খালিশা গ্রামের নুহাশ কুজুরের ছেলে ফিলকস কুজুর (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ন ১৯-১৪০৮ নম্বরের একটি মুরগিবাহী পিকআপ সিলিমপুর মোড় এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই অটোরিকশাচালক নেপেন কুজুর নিহত হন। গুরুতর আহত যাত্রী ফিলকস কুজুরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভেন্ডাবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম জানান, নিহতদের মরদেহের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। ঘটনাটির কারণ জানতে তদন্ত চলছে।