সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল আটক

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৬ জন সংবাদটি দেখেছেন

সুন্দরবনের বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনায় বাহিনীটির প্রধান রবিউল ইসলাম (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন। রাতভর অভিযান শেষে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে সুন্দরবনের বন বিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে গুলিবিদ্ধ রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাকে আবার কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিউল ইসলামের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের দাবি, কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামই সুন্দরবনের কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধান। এর আগে ‘ইলিয়াস বাহিনী’র প্রধান নিহত হওয়ার পর ২০২৪ সালে তিনি নতুন এই বাহিনী গঠন করেন। পরে স্থানীয়দের কাছে এটি ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিতি পায়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সুন্দরবনের ভেতরে গোলাগুলির ঘটনা সম্পর্কে তারা অবগত হলেও পুরো বিষয়টি কোস্টগার্ড তদারকি করছে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলামও জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত রয়েছেন। তবে বিস্তারিত তথ্য কোস্টগার্ড জানাবে।

এদিকে কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবনের কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনার সময় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। অভিযানে বাহিনীটির প্রধান রবিউল ইসলাম গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন।

কোস্টগার্ড আরও জানিয়েছে, অভিযানে অংশ নেওয়া সদস্যরা এখনও মাঠে রয়েছেন। অভিযান শেষ হলে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com