মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

১৫ বছর পর বাধ্যতামূলক হতে পারে এনআইডি নবায়ন

  • সবশেষ আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫১ জন সংবাদটি দেখেছেন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আইন ও বিধিমালায় নবায়নের বিধান থাকলেও এটি বাধ্যতামূলক নয়। তবে নাগরিকদের পরিচয় আরও নির্ভুল ও হালনাগাদ রাখতে বিষয়টি বাধ্যতামূলক করার বিষয়ে কমিশনের মধ্যে আলোচনা চলছে।

ইসি কর্মকর্তাদের মতে, ১৫ বছরে একজন মানুষের চেহারা, আঙুলের ছাপ এবং অন্যান্য জৈবিক বৈশিষ্ট্যে স্বাভাবিক পরিবর্তন আসে। কেউ কেউ অস্ত্রোপচার বা অন্যান্য কারণে শারীরিক পরিবর্তনের মধ্যেও যান। এসব কারণে পরিচয় যাচাইয়ে জটিলতা দেখা দিতে পারে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী, একটি জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি দিয়ে নির্বাচন কমিশনের কাছে নবায়নের আবেদন করা যায়।

জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ নম্বর বিধি অনুযায়ী, নাগরিকরা সরাসরি বা অনলাইনে ফরম-৫ পূরণ করে নবায়নের আবেদন করতে পারবেন।

নবায়নে কত ফি বর্তমান বিধিমালা অনুযায়ী:

  • সাধারণ নবায়ন ফি: ১০০ টাকা
  • জরুরি নবায়ন ফি: ১৫০ টাকা

সময় নির্ধারণ করা হয়েছে:

  • জরুরি আবেদন নিষ্পত্তি: ৭ দিন
  • সাধারণ আবেদন নিষ্পত্তি: ৩০ দিন

হারানো বা নষ্ট হলে বর্তমান ফি

বর্তমানে এনআইডি হারিয়ে গেলে বা নষ্ট হলে নতুন কার্ড পেতে আবেদন ফি হলো:

  • প্রথমবার: সাধারণ ২০০ টাকা, জরুরি ৩০০ টাকা
  • দ্বিতীয়বার: সাধারণ ৩০০ টাকা, জরুরি ৫০০ টাকা
  • তৃতীয়বার ও পরবর্তী: সাধারণ ৫০০ টাকা, জরুরি ১,০০০ টাকা

ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি নবায়নের বিষয়টি চলমান প্রক্রিয়ার অংশ। বর্তমানে যেকোনো নাগরিক প্রয়োজন হলে আবেদন করে এনআইডি নবায়ন বা নতুন কার্ড নিতে পারেন।

অন্যদিকে এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানান, ১৫ বছর পর বাধ্যতামূলক নবায়নের বিষয়টি এখনও পর্যালোচনাধীন রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com