সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আজ থেকে শনিবারও ৪ জেলায় খোলা থাকবে ব্যাংক

  • সবশেষ আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪২ জন সংবাদটি দেখেছেন

আমের মৌসুমে ব্যবসায়ীদের আর্থিক লেনদেন সহজ করতে দেশের চার জেলায় নির্দিষ্ট ব্যাংক শাখা ও উপশাখা সাপ্তাহিক ছুটির দিন শনিবারও সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার (২৫ জুন) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিভিন্ন আমের বাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হচ্ছে। এসব এলাকায় নগদ অর্থের সরবরাহ, জমা এবং ব্যবসায়ীদের নিরাপদ লেনদেন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব এলাকায় শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামী ৩১ জুলাই পর্যন্ত শনিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে:

  • চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট
  • নওগাঁ: সাপাহার, পোরশা ও নিয়ামতপুর
  • রাজশাহী: আমের বাজারসংলগ্ন নির্দিষ্ট শাখা ও উপশাখা
  • নাটোর: আমের বাজারসংলগ্ন নির্দিষ্ট শাখা ও উপশাখা

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে নিজ নিজ বিবেচনায় এসব শাখা পরিচালনা করতে হবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com