সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আত্মসম্মান আমাদের কাছে সব: ড্রেসিংরুমে আবারও ইরানের চিঠি!

  • সবশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হলেও বিদায়ের আগে মানবিক বার্তা দিয়ে আলোচনায় এসেছে ইরান। ম্যাচ শেষে ড্রেসিংরুমে স্বাগতিকদের উদ্দেশে একটি হাতে লেখা চিঠি রেখে যায় ইরানি ফুটবলাররা।

শুক্রবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইরান। নির্ধারিত সময়ের শেষ দিকে তাদের একটি গোল বাতিল হওয়ায় নকআউট পর্বে ওঠার স্বপ্ন ভেঙে যায়।

তবে মাঠ ছাড়ার আগে ড্রেসিংরুমে রেখে যাওয়া চিঠিতে ইরান লিখেছে,

“হয়তো একটি দলই গ্রুপ থেকে এগিয়ে যেতে পারে, কিন্তু কেবল ন্যায়পরায়ণতা ও সম্মানের মাধ্যমেই ইতিহাসের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো যায়।”

পরে ইরানের ফুটবল ফেডারেশন চিঠিটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে।

চিঠিতে আরও লেখা হয়,

“ফেয়ারপ্লে শুধু ফুটবলের নিয়মের একটি লাইন নয়, এটি এই খেলাটির আত্মা। আতিথেয়তার জন্য সিয়াটলকে ধন্যবাদ। সেই সব ইরানিকেও ধন্যবাদ, যারা তাদের হৃদয়, কণ্ঠস্বর ও সবটুকু সমর্থন আমাদের জন্য উজাড় করে দিয়েছেন।”

এটি প্রথমবার নয়। এর আগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে লস অ্যাঞ্জেলসে বেলজিয়ামের বিপক্ষে ড্র করার পরও ড্রেসিংরুমে একই ধরনের একটি ধন্যবাদ বার্তা রেখে গিয়েছিল ইরান।

এবারের বিশ্বকাপে ইরানকে তিনটি গ্রুপ ম্যাচ খেলতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে উড়ে যেতে হয়েছে। বিষয়টি নিয়ে টুর্নামেন্ট চলাকালেই অসন্তোষ প্রকাশ করেছিল দলটি। তবু বিদায়ের মুহূর্তে তারা ক্রীড়াসুলভ আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com