সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢাকা মেডিকেলে নেওয়া হয়

  • সবশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫৪ জন সংবাদটি দেখেছেন

কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে চিকিৎসার জন্য প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়।

জানা গেছে, রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে কারাগারে অসুস্থবোধ করলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, দীপু মনির কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। তবে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, তিনি আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হতো। রোববার রাত দেড়টার দিকে অসুস্থবোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

তিনি আরও বলেন, চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী তার অবস্থা গুরুতর নয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হচ্ছে।

উল্লেখ্য, ডা. দীপু মনি চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com