সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

১০৫০ দিন পর টি-টোয়েন্টি সিরিজ হারল ভারত, ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

  • সবশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৪ জন সংবাদটি দেখেছেন

রুদ্ধশ্বাস লড়াই শেষে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ১ রানে হারিয়ে ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। এই জয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করল আইরিশরা। একই সঙ্গে টানা ১৬টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবং প্রায় ১০৫০ দিন পর সিরিজ হারার তিক্ত স্বাদ পেল ভারত।

বেলফাস্টে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করে আয়ারল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তোলে।

শুরুতে ধাক্কা সামলেও ইনিংস গড়ে দেন হ্যারি টেক্টর। তিনি ৫৩ রান করেন। বেন কালিচ ২৩ বলে ৩৭, জর্জ ডকরেল ১৯, রস অ্যাডায়ার ১৬ এবং লরকান টাকার ১৫ রান যোগ করেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। দুই ওপেনার শূন্য রানে ফেরেন। এরপর দ্রুত ফিরে যান ইশান কিশান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারও।

মধ্যক্রমে তিলক ভার্মা ৫৫ রানের লড়াকু ইনিংস খেললেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। হারশিত রানা ১০ বলে ২১ এবং শিবম দুবে ২০ রান করেন।

শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ২০ রান। ওয়াইড ও নো-বলে প্রথম দুই বলেই আসে ৯ রান। এরপর হ্যারি টেক্টর দুর্দান্ত বোলিংয়ে পরের তিন বলে মাত্র ৩ রান দেন। ফলে শেষ বলে ভারতের দরকার ছিল ৮ রান। প্রিন্স যাদব ছক্কা মারলেও শেষ পর্যন্ত ১ রানের নাটকীয় জয় তুলে নেয় আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের হয়ে জাই মন্ড্রা ও ম্যাট হোলার্ড তিনটি করে উইকেট নেন। এছাড়া হ্যারি টেক্টর ও ম্যাথিউ হ্যাম্প্রেস একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ের মাধ্যমে ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করল আয়ারল্যান্ড। পাশাপাশি ১০৫০ দিন পর টি-টোয়েন্টি সিরিজ হারল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com