সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩০ জন সংবাদটি দেখেছেন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাষ্ট্রপক্ষ ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জন আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগে উসকানি দেওয়া এবং হামলা পরিচালনায় সহায়তার অভিযোগ।

অভিযোগপত্রে আরও বলা হয়, তিনি তৎকালীন ক্ষমতাসীন জোটের বিভিন্ন বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখেন এবং স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন।

প্রসিকিউশনের তদন্ত শুরু হয় ২০২৫ সালের ২৫ মার্চ। একই বছরের ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ যুক্তিতর্ক শেষে গত ২২ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

রাষ্ট্রপক্ষের পক্ষে তদন্ত কর্মকর্তাসহ ১০ জন সাক্ষ্য দেন। মামলায় ২০ সিরিজের নথি ও পাঁচটি আলামত উপস্থাপন করা হয়। অপরদিকে আসামিপক্ষ দুইজন সাফাই সাক্ষী হাজির করে।

বিচার চলাকালে হাসানুল হক ইনু নিজেকে নির্দোষ দাবি করেন। আদালতে দেওয়া লিখিত বক্তব্যে তিনি মামলার সব অভিযোগকে “কাল্পনিক, বিদ্বেষপ্রসূত ও বানোয়াট” বলে উল্লেখ করেন এবং খালাস প্রার্থনা করেন।

তবে সব তথ্য-প্রমাণ ও সাক্ষ্য বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com