সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ব্রাজিল-জাপান ম্যাচে লোডশেডিং, শাল্লায় বিদ্যুৎ অফিসে ভাঙচুরের অভিযোগ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬০ জন সংবাদটি দেখেছেন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ব্রাজিল-জাপান বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে লোডশেডিং হওয়ায় ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুরে অবস্থিত পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎ অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট এলাকায় চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় লোডশেডিং দিতে হয়। ব্রাজিল ও জাপানের ম্যাচ শুরুর প্রায় ৩০ মিনিট পরও বিদ্যুৎ না ফেরায় ক্ষুব্ধ স্থানীয়রা বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হন।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে বিক্ষুব্ধরা অফিসের প্রধান ফটকের সামনে হট্টগোল করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে যান।

স্থানীয় ওয়ার্ড সদস্য বাবলু রায় বলেন, ব্রাজিলের খেলা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ছিল। বিদ্যুৎ না থাকায় অনেকে খেলা দেখতে পারেননি। পরে বিদ্যুৎ অফিসে ঝামেলার খবর পেয়ে সেখানে গেলেও অফিসের কর্মচারী ছাড়া অন্য কাউকে পাওয়া যায়নি।

দিরাই-শাল্লা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গিয়াস উদ্দীন বলেন, খেলার সময় লোডশেডিং হওয়ায় প্রায় ৭০ থেকে ৮০ জন লোক অফিসে এসে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভেঙে ফেলেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কয়েকটি জানালার কাচ ভাঙচুর হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানাকে অবহিত করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ অফিসের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com