সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

এআই দিয়ে ছবি সম্পাদনার বিতর্ক, বিএমপির এসআইকে শোকজ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

ইয়াবাসহ আটক এক আর্জেন্টিনা সমর্থকের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে প্রকাশের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

অভিযুক্ত এসআই তানজিল আহমেদ স্বীকার করেছেন, ঘটনাটি তিনি ‘দুষ্টুমির ছলে’ করেছিলেন। দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

বিএমপির মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন জানান, মঙ্গলবার পুলিশ কমিশনারের দপ্তরে এসআই তানজিল আহমেদকে তলব করা হয়। পাশাপাশি তাকে মিডিয়া উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বিষয়টি নজরে আসার পর অভিযুক্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তার জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ইয়াবাসহ আটক এক ব্যক্তির ছবি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে তার গায়ে আর্জেন্টিনার পরিবর্তে ব্রাজিলের জার্সি পরিয়ে প্রকাশ করা হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে এ নিয়ে পুলিশের অভ্যন্তরেও ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com