সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের

  • সবশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই সেটি খুলে দেবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ডসংক্রান্ত মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে এগোচ্ছে। তিনি এসব মামলার তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।

নাহিদ ইসলাম বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না; জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে রাষ্ট্র কাঠামোর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুর মামলার রায় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তার দাবি, এ রায়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, আহত ব্যক্তি ও অংশগ্রহণকারীদের প্রত্যাশিত ন্যায়বিচার প্রতিফলিত হয়নি।

তিনি বলেন, হাসানুল হক ইনু জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় প্রত্যক্ষভাবে মদদ দিয়েছেন বলে তাদের দল মনে করে। তাই রাষ্ট্রপক্ষকে রায়ের বিরুদ্ধে আপিল করে আরও কঠোর শাস্তির আবেদন জানানোর আহ্বান জানান তিনি।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com