সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গুয়ামের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’, জারি সতর্কতা

  • সবশেষ আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৩৭ জন সংবাদটি দেখেছেন

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’। সম্ভাব্য ভয়াবহ প্রভাব মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সব বাসিন্দাকে অন্তত শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, টাইফুন বাভি মার্শাল দ্বীপপুঞ্জ ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) জানিয়েছে, ঝড়টির স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ১৬৭ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ঘণ্টায় ২০৩ কিলোমিটার।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমমুখী অগ্রসর হওয়া বাভি আরও শক্তিশালী হয়ে সুপার টাইফুনে পরিণত হতে পারে। সে ক্ষেত্রে বাতাসের গতি ঘণ্টায় ২৪০ কিলোমিটারে পৌঁছাতে পারে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় তা বেড়ে ঘণ্টায় ২৭৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য।

আবহাওয়াবিদদের ধারণা, পরবর্তী সময়ে কিছুটা দুর্বল হলেও সোমবার (৬ জুলাই) সকাল নাগাদ গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে টাইফুনটি।

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা তার বেশি গতির বাতাসবিশিষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে ‘সুপার টাইফুন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের প্রস্তুতি নেওয়া এবং প্রয়োজনীয় জরুরি সরঞ্জাম মজুত রাখার পরামর্শ দিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com