সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সিলেটে ৯০০ পিস ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৯ জন সংবাদটি দেখেছেন

সিলেট নগরীতে ৯০০ পিস ইয়াবাসহ রোমন লাল হরিজন (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাতে নগরের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির।

গ্রেপ্তার রোমন লাল হরিজন নগরের কাস্টঘর সুইপার কলোনি এলাকার বাসিন্দা। তিনি দিলু লাল হরিজনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দরবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাশরাফিয়া রেস্টুরেন্টের সামনে থেকে রোমন লাল হরিজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, আটক হওয়ার সময় তার গায়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি ছিল। তবে এ পোশাকের সঙ্গে অভিযোগের কোনো সম্পর্ক রয়েছে বলে পুলিশ উল্লেখ করেনি।

ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় রোমন লাল হরিজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com