সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

  • সবশেষ আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৬ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি অটোরিকশাচালিত ভ্যানের সিটের নিচ থেকে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জামতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

আটকরা হলেন উপজেলার পাথরডুবি ইউনিয়নের গোলাপ হোসেন (৩২), মজিবর হোসেনের ছেলে এবং সিরাজুল ইসলাম (২৩), আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোরিকশাচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে সিটের নিচে লুকিয়ে রাখা তিনটি লাল প্যাকেটে মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পাথরডুবি ইউনিয়ন মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত। এ কারণে ওই এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com