সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পার্কিং চার্জ কমানোর দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও

  • সবশেষ আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৪ জন সংবাদটি দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুকের বার্ষিক পার্কিং চার্জ কমানোর দাবিতে পৌরসভা ঘেরাও ও স্মারকলিপি দিয়েছেন চালক ও শ্রমিকরা।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে শতাধিক চালক ও শ্রমিক সৈয়দপুর পৌরসভা ঘেরাও করে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন। পরে তারা পৌর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে তারা সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। সীমিত আয়ের কারণে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকা নির্ধারণ করায় তারা অতিরিক্ত আর্থিক চাপে পড়েছেন।

শ্রমিকদের দাবি, নীলফামারী সদরসহ জেলার অন্যান্য পৌরসভায় একই ধরনের যানবাহনের বার্ষিক পার্কিং চার্জ এক হাজার টাকা হলেও শুধু সৈয়দপুর পৌরসভায় দুই হাজার টাকা আদায় করা হচ্ছে, যা বৈষম্যমূলক।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক নেতারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অতিরিক্ত পার্কিং চার্জ পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা নির্ধারণের দাবি জানান তারা।

দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com