সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

অবৈধ সম্পদ ও জাল সনদের অভিযোগে বদরগঞ্জের সাবেক মেয়র উত্তম কুমার সাহার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬১ জন সংবাদটি দেখেছেন

অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগে রংপুরের বদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র উত্তম কুমার সাহা ও তার স্ত্রী রিক্তা রাণী সাহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির প্রধান কার্যালয় অভিযোগটির অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর বর্তমানে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। অনুসন্ধানে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের একজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের কিছু তথ্য পাওয়া যাওয়ায় উত্তম কুমার সাহা ও তার স্ত্রীকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তারা গত ডিসেম্বর সম্পদ বিবরণী জমা দিয়েছেন। বর্তমানে সেগুলো যাচাই-বাছাই চলছে।

অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালে বদরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেখিয়ে মনোজ কুমার সাহা ও রাজীব কুমার সাহা নামে দুই ব্যক্তিকে বাংলাদেশি জন্মসনদ দেওয়া হয়। অথচ তারা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর এলাকার স্থায়ী বাসিন্দা এবং ভারতীয় পাসপোর্টধারী নাগরিক।

এছাড়া তাদের মা আরতী রাণী সাহার মৃত্যুসনদ নিয়েও জালিয়াতির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলেও ২০১৯ সালের ৩১ জানুয়ারি বদরগঞ্জ পৌরসভা থেকে তার নামে একটি বাংলাদেশি মৃত্যুসনদ ইস্যু করা হয়।

আরও অভিযোগ রয়েছে, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে উত্তম কুমার সাহা নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। পৌর শহরের কেন্দ্রস্থলে তার পরিবারের নামে শতকোটি টাকা মূল্যের সম্পদের বিষয়টিও অনুসন্ধানে খতিয়ে দেখা হচ্ছে।

দুদক জানিয়েছে, অভিযোগের সব দিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com