সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভারী বর্ষণে পানির নিচে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৩ জন সংবাদটি দেখেছেন

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার বড়দিঘীপাড় এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোমরসমান পানিতে তলিয়ে গেছে মহাসড়কের একাংশ। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি নেমে এসে মহাসড়কের বড়দিঘীপাড় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন স্থানে কোমরসমান পানি জমে রয়েছে। পানির মধ্যে চলাচল করতে গিয়ে অনেক যানবাহন বিকল হয়ে পড়ে। ফলে চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে খাগড়াছড়িগামী এবং খাগড়াছড়ি থেকে মুরাদপুরমুখী উভয় লেনেই যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নিতে অনেককে কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা যায়। অনেক অভিভাবক সন্তানদের কাঁধে তুলে কিংবা হাত ধরে পানি পার করে কেন্দ্রে পৌঁছে দেন।

সড়কের দুই পাশে পানি জমে থাকায় স্থানীয়দের কেউ কেউ সেখানে জাল ফেলে মাছ ধরতেও দেখা যায়।

স্থানীয় বাসিন্দা মো. আবদুল মান্নান বলেন, প্রতি বর্ষা মৌসুমেই এই সড়ক পানিতে তলিয়ে যায়। খাল ও ড্রেন ভরাট হয়ে যাওয়ায় পানি দ্রুত নামতে পারে না। স্থায়ী সমাধানের দাবি জানালেও কার্যকর উদ্যোগ দেখা যায় না।

আরেক বাসিন্দা রোকসানা বেগম বলেন, বাড়ি থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং মহাসড়ক উঁচু না করলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে প্রায় ৩৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। মৌসুমি নিম্নচাপের প্রভাবে সৃষ্ট এ টানা বর্ষণে নগর ও আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়ে জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com