বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিপিডিবি) ১ হাজার ৪৬০টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তিভিত্তিক মিটার রিডার কাম-মেসেঞ্জার পদে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
মিটার রিডার কাম-মেসেঞ্জার
পদসংখ্যা
১,৪৬০টি (কম-বেশি হতে পারে)
নিয়োগের ধরন
চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা
- এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে।
- হাতের লেখা সুন্দর হতে হবে।
অন্যান্য যোগ্যতা
- সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
- শারীরিকভাবে সুস্থ ও কর্মক্ষম হতে হবে।
- গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং সংগ্রহ ও বিদ্যুৎ বিল বিতরণের মানসিকতা থাকতে হবে।
- প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।
বেতন
মাসিক ১৪,৭০০ টাকা।
বয়সসীমা
আবেদনের তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি
নির্ধারিত অনলাইন আবেদনপত্র পূরণ করে আবেদন করতে হবে।
আবেদন ফি
২২৩ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ৭ জুলাই ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২৬, বিকেল ৫টা
Related