সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আপিল বিভাগের রায়ে সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩২ জন সংবাদটি দেখেছেন

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হলো।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলো খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে হাইকোর্টের রায় বহাল রয়েছে।

তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে সাংবিধানিক কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছিল, সে বিষয়ে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছিলেন, আপিল বিভাগ তা বহাল রেখেছেন।

রায়ের ফলে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহাল হচ্ছে। পাশাপাশি সংবিধানের ৭ক ও ৭খ অনুচ্ছেদ এবং সুপ্রিম কোর্টের রিট ক্ষমতা সম্পর্কেও হাইকোর্টের দেওয়া সিদ্ধান্ত বহাল থাকছে।

তবে যেসব বিষয়ে হাইকোর্ট সংসদের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছিলেন, সেসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জাতীয় সংসদের ওপরই থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com