সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

চাঁদার টাকা না পেয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪০ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আমিনুল ইসলাম।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম বৈধভাবে ক্রয় করা জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণকাজ চলাকালে শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও জামায়াতে ইসলামীর ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাতেন মিয়া তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, গত সোমবার সকালে বাতেন মিয়া ১০ থেকে ১১ জন সহযোগীকে সঙ্গে নিয়ে নির্মাণস্থলে এসে চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা নির্মাণকাজ বন্ধ করে দেন এবং তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হত্যার হুমকি দেন।

আমিনুল ইসলাম বলেন, আমি বৈধভাবে জমির মালিক হয়েছি এবং সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করছিলাম। দলীয় প্রভাব খাটিয়ে বাতেন মিয়া আমার কাজ বন্ধ করে দিয়েছেন। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

স্থানীয় বাসিন্দা সীমা বেগম, রবিউল মিয়া ও রিপন মিয়াসহ একাধিক ব্যক্তি ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাতেন মিয়া চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, বিষয়টি মূলত পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে সৃষ্টি হয়েছে। সালিশ বৈঠকে উপস্থিত থাকার সময় আমিনুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তবে বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে বলে তিনি স্বীকার করেন।

উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এলে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com