সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পীরগঞ্জে যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত, অটোভ্যান ছিনতাই

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৪ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগঞ্জে যাত্রীবেশে অটোভ্যান ভাড়া করে এক চালককে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বালুয়াহাট সংলগ্ন রোজবাহাপুর গ্রামের সড়কে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অটোভ্যানচালক রাশেদ (১৮) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট নিজপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রী পরিচয়ে তিন যুবক ধাপেরহাট থেকে পীরগঞ্জ যাওয়ার জন্য রাশেদের ব্যাটারিচালিত অটোভ্যান ভাড়া করেন। পথে রায়পুর ইউনিয়নের নির্জন এলাকায় পৌঁছালে তারা চালককে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন।

এ সময় রাশেদ আত্মরক্ষার চেষ্টা করলে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে রাশেদকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার দুই হাত গভীরভাবে কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

রাশেদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে ছিনতাইকারীরা অটোভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত রাশেদকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত, ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com