সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তারেক রহমানের চীন সফরের অর্জন শূন্য : নাহিদ ইসলাম

  • সবশেষ আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৪ জন সংবাদটি দেখেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের দৃশ্যমান কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বিরোধীদল হিসেবে প্রধানমন্ত্রীকে চীন সফরের জন্য সংসদে অভিনন্দন জানানো হয়েছে। তবে সফরের বাস্তব অর্জন নিয়ে প্রশ্ন তুলতে হয়।

তার ভাষায়, “চীন সফরের অর্জন কোথায়? এই সফরের অর্জন শূন্য। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমরা কোনো প্রতিশ্রুতি পাইনি। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়েও কোনো কমিটমেন্ট পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট বড় বিষয়গুলোতে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে জাতীয় ঐক্য জরুরি।

সরকারের অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম দাবি করেন, দেশে জাতীয় ঐক্য না থাকলে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া কঠিন হবে। তিনি বলেন, “দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তাহলে পৃথিবীর কোনো দেশ থেকে সরকার কার্যকর সহযোগিতা পাবে না। আইএমএফও সরকারকে নতুন ঋণ না দেওয়ার কথা জানিয়েছে।”

সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com