সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বরিশালের গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • সবশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩০ জন সংবাদটি দেখেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী সফর করেছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বরিশাল বিভাগ সফর।

সোমবার সকালে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দিয়ে সকাল ৯টা ৫৭ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় পৌঁছান তিনি।

সকাল ১০টায় বাটাজোর ইউনিয়নের পুনঃখননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত গৌরনদী উপজেলার ভুরঘাটা থেকে উজিরপুর সীমান্ত পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং স্থানীয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com