সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনায় ট্রলারডুবি, সবাই উদ্ধার

  • সবশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৫ জন সংবাদটি দেখেছেন

বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের বহনকারী একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরি জানান, বরিশালে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিএনপির সাংগঠনিক সভায় অংশ নিতে নেতাকর্মীরা লঞ্চযোগে রওনা হয়েছিলেন।

তিনি বলেন, পথে লঞ্চটি মেঘনা নদীর একটি চরে আটকে গেলে নেতাকর্মীরা ট্রলার ও ছোট নৌকায় করে লঞ্চ থেকে তীরে ফেরার চেষ্টা করেন। এ সময় প্রায় ৩০ জন আরোহী নিয়ে একটি ট্রলার নদীর কিনারায় ডুবে যায়।

খোকন দপ্তরি জানান, স্থানীয়দের সহায়তায় ট্রলারে থাকা সবাই নিরাপদে উদ্ধার হয়েছেন। এ ঘটনায় কেউ আহত, নিহত বা নিখোঁজ হননি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com