সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মেসিকে ‘ঘুম পাড়িয়ে দেব’, সেমিফাইনালের আগে জো কোলের বিতর্কিত মন্তব্য

  • সবশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৫ জন সংবাদটি দেখেছেন

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে ঘিরে ফুটবল অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। ম্যাচের আগে সাবেক ইংল্যান্ড মিডফিল্ডার জো কোলের একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নেটফ্লিক্স স্পোর্টসের এক আলোচনায় গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মাইকা রিচার্ডসের সঙ্গে উপস্থিত ছিলেন জো কোল। সেখানে লিওনেল মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, একদম নিশ্চিতভাবে।”

কোলের এমন মন্তব্যের পর উপস্থিত অন্য সাবেক ফুটবলাররা তাকে সতর্ক করেন। তারা বলেন, এ ধরনের মন্তব্য উল্টো প্রেরণা হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে তারা আশাবাদ ব্যক্ত করেন যে ইংল্যান্ড ফাইনালে উঠবে।

অন্যদিকে, মাইকা রিচার্ডস মনে করেন আর্জেন্টিনাকে হারাতে হলে ইংল্যান্ডকে কঠিন লড়াই করতে হবে। তার ভাষায়, আর্জেন্টিনা একটি ‘ধূর্ত ও জয়ের মানসিকতাসম্পন্ন’ দল। তবে ইংল্যান্ডের গতির ওপর আস্থা রেখে তিনি বলেন, “আমরাই জিতব। আমি এটা হাড়ে হাড়ে অনুভব করছি।”

জো কোলের এই মন্তব্য অনেককেই বিস্মিত করেছে। কারণ এর আগে তিনি একাধিকবার প্রকাশ্যে লিওনেল মেসির প্রশংসা করেছেন। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও মেসিকে এগিয়ে রেখেছিলেন তিনি।

বিশ্বকাপ শুরুর আগে কোল বলেছিলেন, “আমার মনে হয়, রোনালদো হয়তো রাতে বালিশে মাথা রেখে ভাবেন, ইশ, আমি যদি মেসির মতো ভালো হতে পারতাম। মেসিই সবকিছু জিতেছে এবং একমাত্র তিনিই শান্তিতে ঘুমান।”

আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল। ম্যাচের আগে দুই দলের সমর্থক ও সাবেক ফুটবলারদের মন্তব্যে উত্তাপ আরও বাড়ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com