সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মারা গেলেন মালয়ালাম অভিনেতা এসআই রাজশেখরন

  • সবশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯৪ জন সংবাদটি দেখেছেন
মারা গেলেন খলনায়ক এসআই রাজশেখরন

মালয়ালাম চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এসআই রাজশেখরন আর নেই। রোববার (১২ জুলাই) কেরালার কোট্টায়ামের চিঙ্গাভানামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাড়িতেই শান্তিপূর্ণভাবে মারা যান এই অভিনেতা। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বা ঘনিষ্ঠ সূত্র থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তার মৃত্যুর খবরে মালয়ালাম চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।

এসআই রাজশেখরনের প্রকৃত নাম ছিল রাজশেখরন। তবে ক্যারিয়াজুড়ে বারবার সাব-ইন্সপেক্টর (এসআই) ও অন্যান্য পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয়ের কারণে নামের সঙ্গে ‘এসআই’ যুক্ত হয়ে যায়। পরবর্তীতে এই নামেই তিনি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন।

১৯৮০-এর দশকে অভিনয় জীবন শুরু করে ধীরে ধীরে মালয়ালাম চলচ্চিত্রে নিজের অবস্থান সুদৃঢ় করেন তিনি। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। বিশেষ করে পুলিশ কর্মকর্তা ও খলনায়কের চরিত্রে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

নির্মাতা জোশির একাধিক জনপ্রিয় চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এসআই রাজশেখরন। পর্দায় তার শক্তিশালী উপস্থিতি ও বাস্তবধর্মী অভিনয় তাকে মালয়ালাম সিনেমার পরিচিত মুখে পরিণত করেছিল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com