মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকু মারা গেছেন

  • সবশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২৯ জন সংবাদটি দেখেছেন

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৮অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

রংপুর মহানগর যুবদলের সিনিয়র আহবায়ক জহির আলম নয়ন এক ফেসবুক পোস্টে নিশ্চিত করে লেখেন- রংপুর জেলা বিএনপির সদস্য সচিব প্রিয় বড় ভাই আনিসুর রহমান লাকু ভাই আর আমাদের মাঝে নেই। ঢাকা থেকে আসার পথে হার্ট এট্যাকের কারনে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ভাই এভাবে হঠাৎ চলে যাবেন ভাবিনি।

নয়ন লিখেন, সবশেষ ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলায় ১০ বছরের সাজা নিয়ে আপনি আর আমি একসাথে দীর্ঘদিন জেলখানায় ছিলাম, অনেক স্মৃতি রেখে গেলেন ভাই। মহান আল্লাহ যেন আপনাকে জান্নাত দান করেন, আমিন। মেনে নিতে খুব কষ্ট হচ্ছে যে আপনি আর নেই।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com