সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

  • সবশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪০ জন সংবাদটি দেখেছেন

দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও ডিগ্রি (পাস) কোর্সের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠেয় এ পরীক্ষাগুলোর নতুন সময়সূচিও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে জারি করা পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ১১ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ১৬ জুলাই অনুষ্ঠিতব্য আবশ্যিক ইংরেজি (বিষয় কোড: ১২১১০১) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই (শনিবার)।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com