সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রশ্নফাঁস ইস্যুতে ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৯ জন সংবাদটি দেখেছেন

ভারতে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সংসদ অভিমুখে সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচির পর এবার শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি।

‘প্রতিটি জেলা, একদিন, এক দাবি’ স্লোগানকে সামনে রেখে দেশজুড়ে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক আন্দোলনে পুলিশের নির্যাতনের শিকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে সিজেপি। এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

সংগঠনটির পক্ষ থেকে স্থানীয় শিক্ষার্থী ইউনিয়ন ও বিভিন্ন সামাজিক সংগঠনকে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নিয়ে সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ভারতের শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গাঙ্গওয়ার। বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে, চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে প্রশ্নফাঁস প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকার জানিয়েছে, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও নজরদারি জোরদার করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com