সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী চলচ্চিত্র ‘নয়া মানুষ’

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৯ জন সংবাদটি দেখেছেন

আগামী ৩০ জুলাই নিউইয়র্কে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রথম আসর। উৎসবের উদ্বোধনী দিনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের আরটিভি থিয়েটারে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’

আ. মা. ম. হাসানুজ্জামানের উপন্যাস ‘বেদনার বালুচরে’ অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্য ও সংলাপে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, মৌসুমী হামিদ, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশুশিল্পী ঊষশী।

উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “‘নয়া মানুষ’ ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তবে এই উৎসবটি আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধু বাংলাদেশের নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত ও পুরস্কৃত হবে। দেশীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রচার ও প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

সুপার সাইক্লোন সিত্রাং চলাকালে চাঁদপুরের দুর্গম কানুদীর চরে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করেন চিত্রগ্রাহক কমল চন্দ্র দাস। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রায়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।

উল্লেখ্য, তিন দিনব্যাপী নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। আগামী ২ আগস্ট সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। এতে অংশ নিতে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com