সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে বেসরকারি হাসপাতালে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২১ জন সংবাদটি দেখেছেন

রংপুর নগরীর একটি বেসরকারি হাসপাতালের বাথরুম থেকে বাচ্চু মিয়া (নামের বানান হাসপাতাল সূত্র অনুযায়ী) নামে এক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর বদরগঞ্জ রোডের পীরজাবাদ এলাকায় অবস্থিত প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি-১ ওয়ার্ডের একটি বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাচ্চু মিয়া দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য দরগারপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ডান পায়ের উরুতে ঘা, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে তিনি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি সার্জারি-১ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার সকাল ৬টার দিকে স্ত্রী আমিনা বেগমের সহায়তায় তিনি ওয়ার্ডের বাথরুমে যান এবং কিছুক্ষণ পর ফিরে আসেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে নিজের ব্যবহৃত একটি গামছা নিয়ে আবার একাই বাথরুমে যান। স্ত্রী সঙ্গে যেতে চাইলে তিনি নিজেই যেতে পারবেন বলে জানান।

কিছুক্ষণ পর ওষুধ দেওয়ার সময় হাসপাতালের কর্মীরা রোগীকে খুঁজতে বললে তার স্ত্রী বাথরুমের সামনে গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, ইন্টার্ন চিকিৎসক ও অন্যান্য কর্মীরা সেখানে ছুটে আসেন। পরে এক কর্মচারী বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভেন্টিলেশনের রডের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় বাচ্চু মিয়াকে দেখতে পান।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামত পর্যালোচনার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com