মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুরে সাংবাদিক সমাবেশে এম আবদুল্লাহ

মতাদর্শের সরকার হলেও চোখে চোখ রেখে কথা বললেই সাংবাদিকদের দুর্ভোগ কমবে

  • সবশেষ আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন

দলবাজি পরিত্যাগ করে পেশাদারিত্বকে সমন্বিত রেখে কোন সরকারের লেজুরবৃত্তি না করে এমনকি নিজের মতাদর্শের সরকারের চোখে চোখ রেখে কথা লিখতে বলতে পারলেই আর্থিক ও এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রংপুর টাউন হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫–২৬ অর্থবছরের অনুদান বিতরণ উপলক্ষে আয়োজিত ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা, কল্যাণে করণীয় এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যেে এই মন্তব্য করেন তিনি।

রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যৌথ আয়োজনে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশে রংপুরসহ আশপাশের জেলার তিন শতাধিক সাংবাদিক অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ও জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল। সঞ্চালনা করেন আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

সমাবেশে সাংবাদিকতার স্বাধীনতা প্রসঙ্গে আবদুল্লাহ বলেন, “আপনার ব্যক্তিগত মতাদর্শ থাকা স্বাভাবিক। BNP, Awami League বা যেকোনো দলের প্রতি সমর্থন থাকতে পারে। কিন্তু পেশার ক্ষেত্রে দলীয় প্রভাব চলতে পারে না। দলীয় লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে আসতে পারলেই আমাদের ভাগ্য পরিবর্তন অবশ্যম্ভাবী।”

তিনি আরও বলেন, “আমি সরকারি দায়িত্বে থেকেও নির্মোহভাবে লিখছি। সরকারি বা বিরোধী—যেখানেই ভুল দেখি, প্রকাশ করি। এতটুকু সৎ সাহস থাকতে হবে সাংবাদিকদের।”

ইতিহাস তুলে ধরে তিনি জানান, সাংবাদিকতা পেশায় আসার সুযোগ তৈরি করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। “বাকশালের চার পত্রিকার যুগ থেকে তিনি গণমাধ্যম উন্মুক্ত না করলে আমরা সাংবাদিকতা করতে পারতাম না।”

বক্তব্যে তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার জাহিদ, নির্মল সেন, এবিএম মুসা ও মোস্তফা কামাল হায়দারের উদাহরণ টেনে বলেন— “তাদের রাজনৈতিক পরিচয় ছিল, কিন্তু সাংবাদিকতায় কখনো দলকে ঢুকতে দেননি। আমরা আজ দলকে সাংবাদিকতার সঙ্গে একাকার করে ফেলেছি, তাই দুর্ভোগ বাড়ছে।”

সমাবেশে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত “গণমাধ্যম সংস্কার কমিশন অধ্যাদেশ–২০২৫” এবং “সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ” সংশোধন করে বাস্তবায়নের দাবি ওঠে। আবদুল্লাহ জানান, খসড়ায় বাদ পড়া অনেক বিষয় পুনরায় সংযোজন করা হয়েছে।

তিনি বলেন, তফসিল ঘোষণার আগেই সাংবাদিকদের দাবির সঙ্গে আমরাও একাত্ম। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

তিনি জানান, অতি শিগগিরই প্রবীণ সাংবাদিকদের অনুদানের বিষয়টি চূড়ান্ত হবে,  সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তির নতুন বিজ্ঞপ্তিও প্রকাশ হবে।

সমাবেশে বক্তব্য দেন রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও দিনাজপুরের সাংবাদিক প্রতিনিধিরা। বক্তারা গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন, সাংবাদিকদের নিরাপত্তা আইন কার্যকর করা এবং আর্থিক সুরক্ষা আরও শক্তিশালী করার দাবি জানান।

শেষে রংপুর জেলার ১৯ জন সাংবাদিকের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করেন মুহাম্মদ আবদুল্লাহ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com