সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

  • সবশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৫ জন সংবাদটি দেখেছেন

পদত্যাগের পর আজই বঙ্গভবন ছাড়তে পারেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। শারীরিক অবস্থার অবনতির কারণে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। সম্ভাব্য গন্তব্য হিসেবে সিঙ্গাপুর অথবা ব্যাংককের কথা জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ জুলাই) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মো. সাহাবুদ্দিন বলেন, জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি জানান, তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই স্ত্রীকে সঙ্গে নিয়েই চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাবেন।

এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। পদত্যাগের প্রধান কারণ হিসেবে নিজের শারীরিক অসুস্থতার কথাই উল্লেখ করেন সাবেক রাষ্ট্রপতি।

মো. সাহাবুদ্দিন জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবে কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে সরিয়ে নেওয়া হচ্ছিল। ইতোমধ্যে বাড়িটির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com