মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জান্নাতের টিকিটের নামে নারীদের বিভ্রান্ত করছে একটি দল : সেলিমা রহমান

  • সবশেষ আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২২ জন সংবাদটি দেখেছেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলেছেন, গ্রামের সহজ-সরল নারীদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে একটি রাজনৈতিক দল বিভ্রান্ত করছে। তাদের বলা হচ্ছে— “জান্নাতের টিকিট” দেওয়া হবে, যা নারীদের ভুল পথে পরিচালিত করছে।

শনিবার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার বিষয় ছিল ‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’।

সেলিমা রহমান বলেন, “আমরা সবাই ধর্মপ্রাণ। কিন্তু ধর্মের নামে রাজনীতি করা উচিত নয়— এটা জনগণকে বুঝাতে হবে। গ্রামের নারীরা দেশনেত্রী খালেদা জিয়াকে নেত্রী হিসেবে এবং প্রতীক হিসেবে ধানের শীষকে ভালোবাসেন। তাই আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিতে নারীর অধিকার ও সামাজিক সংস্কারের দিকগুলো স্পষ্টভাবে উল্লেখ আছে। “আমরা ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাই, কিন্তু সেগুলো যথাযথভাবে ব্যাখ্যা করি না— এটি আমাদের পরিবর্তন করতে হবে,” বলেন তিনি।

আলোচনা সভায় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এডভোকেট নিপুন রায় চৌধুরী সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন এবং মিফতাহ সিদ্দিকী বক্তব্য দেন।

সভায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার বর্তমান ও সাবেক নারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com